top of page
DARUL-QURAN-RAWSHAN-ARA-MADRASHA_36''x168''_PVC.jpg

Welcome to Our Madrasha 
আমাদের মাদ্রাসায় স্বাগতম

সুশিক্ষা মনুষত্বের উন্নতি ও অন্যান্য গুনাবলীর বিকাশ ঘটায়। এর জন্য চাই দক্ষ পরিচালক ও যথোপযুক্ত স্থান। মনোরম নৈ সর্গিক পরিবেশে অবস্থিত  আমাদের মাদ্রাসা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে সুপরিচিত। বর্তমানে এ মাদ্রাসায় নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ও পাঠের উপর গুরুত্ব পুরোমাত্রায় বিরাজমান।

মানুষ গড়ার শিক্ষাই আমাদের লক্ষ্য, এই উদ্দেশ্যকে সামনে নিয়েই দারুল কুরআন রওশন আরা মাদ্রাসা স্থাপিত। শিক্ষা ব্যয় নয়, বিনিয়োগ। দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য শিক্ষার বিকল্প নেই। জীবনের মহত্তম অর্জনকে ধরে রাখতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। মাদ্রাসা হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিনিয়ত লালন করে যায় সৃষ্টির সেরা জীব মানুষকে।

কেমন শিক্ষা আমরা চাই তার উপরই নির্ভর করছে দেশ ও সমাজের উন্নয়ন। পরীক্ষার পাশের মানদন্ড ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কখনই সমাজের কল্যাণ বয়ে আনবে না। শিক্ষাকে জীবনের আলোকবর্তিকা হিসেবে উপস্থাপন করা যায় যদি তবেই সামাজিক মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষা প্রদান সম্ভব। আমাদের সন্তানেরা যেন শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক উপলদ্ধি করতে পারে, সমাজ, প্রকৃতি-পরিবেশ, দেশ সর্বপরি পৃথিবীর প্রতি তার দায়িত্ববোধ নিয়ে প্রতিদিন বেড়ে উঠে সেই লক্ষেই বিদ্যালয়ের পাঠদানও আনুষাঙ্গিক সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা কল্যাণময় মানুষ হয়ে উঠুক সেই কামনা করি।

লেখাপড়ার পাশাপাশী অন্যান্য সহ পাঠক্রমিক কার্যক্রমে শিক্ষক এবং শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্ঞান পরিধি ও ব্যাক্তির পূর্ণ  বিকাশ অদ্যবসায়  ও ক্রমাগত সাধনার মাধ্যমেই সম্ভব। শিক্ষক/শিাক্ষকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্ঠা একটি মাদ্রাসা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বশর্ত। আমাদের মনে রাখতে হবে এগিয়ে যেতে গিয়ে আমরা যেন অপসংস্কৃতির প্রভাবে পিছিয়ে না যাই। পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের পথচলায় সকলের সার্বিক সহ যোগিতার  প্রত্যাশায় শেষ করছি।
 

শুভেচ্ছান্তে,

মুফতী শফিক ইমান কাসেমী

মুহতামিম/প্রিন্সিপাল, অত্র মাদ্রাসা

ইসলামিক ‘ল’ (ইফতা)-

দারুল উলুম দেওবন্দ (উত্তর প্রদেশ, ভারত)

নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার–

জে.কে.আই (কলকাতা, ভারত)

সাবেক ইমাম ও খতীব-

মসজিদে মাঞ্জুর (মহারাষ্ট্র, ভারত)

Gradient

Introduction / ভূমিকাঃ

সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি জ্ঞানের আধার। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার সেই মহান শিক্ষকের প্রতি, যিনি না এলে মুর্খতার আবরণে আচ্ছাদিত থাকতো এ নিখিল জাহান। সৃষ্টির সূচনাতেই আল্লাহ মানব সন্তানের মধ্যে জ্ঞানার্জনের প্রতিভা সুপ্ত রেখেছেন। এ প্রতিভার বলে মানব শিশু প্রথমে তার পরিবার, পর্যায়ক্রমে তার পরিবেশ-প্রতিবেশ থেকে নানারকম জ্ঞান আহরণ করে। তাই শিশু সন্তানের পরিবার ও পরিবেশ যেরকম হবে, তার বেড়ে ওঠা এবং প্রতিভার বিকাশধারাও সেরকম হবে। বস্তুতঃ একটি আদর্শ পরিবার ও উন্নত পরিবেশই আমাদেরকে আদর্শ নাগরিক এবং উন্নত রুচীসম্পন্ন মানুষ উপহার দিতে পারে। যুগ যুগ ধরে আমাদের শিশু সন্তানদের জন্য তেমনি একটা পরিবেশ হিসেবে মাদরাসা ক্যাম্পাসই পরিগণিত হচ্ছে। অধূনা এ শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। যুগের প্রয়োজনের তাগিদে এ শিক্ষাধারার কারিকুলামে যথেষ্ট পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন সাধিত হয়েছে। ফলে এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিতরা এখন সমাজের সর্বস্তরে বরিত । যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। ইলমে ওহীর পাশাপাশি সাইন্স ও টেকনোলজির যুগের প্রয়োজনীয় সকল উপকারি জ্ঞানে এ শিক্ষাধারার সন্তানেরা এখন সমৃদ্ধ। তার সাথে নৈতিকতার মানদন্ডেও তারা উত্তীর্ণ। ২০২১ সালের ০১ এপ্রিল তেমনি একটি শিক্ষা ধারার সাথে যুক্ত হয় নতুন আরেকটি নাম ‘দারুল কুরআন রওশন আরা মাদ্রাসা’। ঢাকা নগরীর প্রবেশদ্বার সাভারে অবস্থিত - ৩৬, শাহীবাগ, সাভার, ঢাকায় এর অবস্থান। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড অধিভুক্ত মাদরাসা। দারুল কুরআন রওশন আরা মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মহান আল্লাহ রব্বুল আলামীনের তাওফীক ও অনুগ্রহে গত এক বছর যাবত সুযোগ্য শিক্ষিকা ও শিক্ষকমন্ডলীর মাধ্যমে মা-বোনদের মাঝে ধর্মীয় ও প্রয়োজনীয় জাগতিক শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে আসছে। প্রকৃত পক্ষে একটি আদর্শ জাতি গড়ার জন্য পূর্ব শর্ত হল একজন আদর্শ মা। আর একমাত্র ইসলামী শিক্ষাই পারে মানুষকে একজন আদর্শবান হিসেবে গড়ে তুলতে, কুরআন-সুন্নাহের শিক্ষাই পারে বর্তমান সমাজের বিরাজমান অস্থিরতা দূর করে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে। তাই সমাজের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা ব্যাপক করা সকলের নৈতিক দায়িত্ব। সে লক্ষে এ দ্বীনি প্রতিষ্ঠান সমাজের একটি বৃহৎ অংশ আমাদের প্রিয় মা-বোন ও মেয়েদের মাঝে দ্বীনি শিক্ষা বিস্তারে খেদমত আন্জাম দিয়ে আসছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বদা আপনাদের নেক দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে। নিম্নে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল-

Square Stage

লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা



লক্ষ্য ও উদ্দেশ্যঃ 
ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ও স্কুল বোর্ড সরবরাহকৃত সিলেবাসের ভিত্তিতে পাঠদানের মাধ্যমে একদল প্রকৃত সুনাগরিক তৈরী করা। যারা হবে ইলম, ইহসান ও যোগ্যতায় একেকজন ইনসানে কামিল। এর ফলশ্রুতিতে আল্লাহর সন্তোষ ও পরকালীন মুক্তি অর্জন করা।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ
* শিক্ষক/শিক্ষিকা প্রশক্ষণ কর্মসূচী নিয়মিত করণ।
* মাদরাসা ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন।
* মাদরাসা ক্যাম্পাস সম্প্রাসারণ।
* ক্লাসরুম সমুহকে ডিজিটাল উপকরণ দ্বারা সমৃদ্ধ করা।
* সেন্ট্রাল মনিটরিং সিস্টেম স্থাপন।
* গবেষণা ও প্রকাশনা কাযক্রম পরিচালনা।
* একাডেমিক ভবন নির্মাণ।

Marble Surface

 

বিভাগ সমূহঃ               

  1. শিশু/মক্তব বিভাগ (নার্সারি ও প্রথম শ্রেণি) -- (আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার)

  2. নূরানী/নাজেরা (দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি) ---- (আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার)         

  3. হিফজ বিভাগ ----------- ------ (আবাসিক)                    

  4. কিতাব বিভাগ ----------------- (আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার)

   (৪র্থ শ্রেণি থেকে এইচ.এস.সি ও ধারাবাহিক ক্রমে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান)

   এবং ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার) 

বিঃদ্রঃ ব্যস্ত চাকুরীজীবি ও প্রবাসী অভিভাবকদের সন্তানের পড়ালেখার দায়িত্ব নেওয়া হয়।

আমাদের আর্দশ ও বৈশিষ্ট্য

আর্দশঃ
সর্বক্ষেত্রে কুরআন-সুন্নাহের আর্দশ অনুসরণ করা হবে ইনশাআল্লাহ।

বৈশিষ্ট্যঃ

  • ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। (মক্তব থেকে দাওরায়ে হাদীস ও নার্সারি থেকে এইচ.এস.সি)

  • আরবি, বাংলা, ইংরেজি তিনটি ভাষার মাধ্যমকে সমান গুরুত্ব প্রদান।

  • আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখার বিশেষ প্রশিক্ষণ প্রদান।

  • ইংরেজী, আরবী ও উর্দু ভাষায় কথোপকথনের যোগ্যতা সৃষ্টির বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

  • সকল ক্লাসেই কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক।

  • প্রাইভেট ও কোচিং মুক্ত। 

  • সুযোগ্য শিক্ষিকা ও শিক্ষকমন্ডলীর দ্বারা পরিচালিত।

  • দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

  • শিক্ষার পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক চারিত্র গঠনে বিশেষ তরবিয়তের ব্যবস্থা।

  • দৈনন্দিনের কাজ কর্মে রাসূল (সা.) এর সুন্নতের আমলী প্রশিক্ষণ।

  • অভিজ্ঞ উলামায়ে কেরাম কর্তৃক প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে তদারকি করণ।

  • মাসিক, সাময়িক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়ন করণ।

  • শিশু-৩য় শ্রেণি পর্যন্ত চট্টগ্রাম নূরানি তা'লীমুল কুরআন শিক্ষা বোর্ডের কর্তৃক নিরীক্ষিত ও নিয়ন্ত্রিত।

  • ৪র্থ শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড (বেফাক) কর্তৃক প্রণীত সিলেবাসের অনুকরণ ও বোর্ড কর্তৃক নিরীক্ষিত ও নিয়ন্ত্রিত।

  • প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে শিক্ষার্থীদের জন্য মনোরম ও নিরিবিলি পরিবেশে আবাসন ও পাঠদান ব্যবস্থা।

  • তিন বেলা স্বাস্থ্য ও মান-সম্মত খাবারের ব্যবস্থা।

  • পর্দা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণ।

  • টিউটোরিয়াল পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মূল্যায়ন।

  • শ্রেণীর পড়া শ্রেণীতেই শেখানোর সযত্ন প্রয়াস ও নিবিড় তত্ত্ববধান।

  • দুরবর্তী এবং প্রবাসী পরিবারের ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থা।

  • রাজনীতি ও ধুমপানমুক্ত ক্যাম্পাস।

  • প্রাত্যহিক এসেম্বলীর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃংখলাবোধ জাগ্রত করার চেষ্টা।

  • নামাজসহ অন্যান্য আমালের প্রতি গুরুত্বদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ চরিত্রবান রুপে গড়ে তোলার চেষ্টা।

  • ইসলামী ইউনিফর্মের ওপর গুরুত্বারোপ।

  • মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা।
  • সাংস্কৃতিক কর্মকান্ডসহ অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়ন।

  • আধুনিক মানসম্পন্ন হিফজুল কুরআন শাখা।

  • মাহে রমজানে কেরাত প্রশিক্ষণ র্কোস পরিচালনা।

ম্যানেজিং কমিটি

istockphoto-1188943859-612x612.jpg

মহিউদ্দিন ফারুক

প্রতিষ্ঠাতা সভাপতি

istockphoto-1188943859-612x612.jpg

ইয়াসিন আহম্মেদ

প্রচার সম্পাদক

istockphoto-1188943859-612x612.jpg

মুকিব উদ্দিন ফারুক

সহ-সভাপতি

istockphoto-1188943859-612x612.jpg

আবু হেনা মুস্তফা কামাল

সাধারণ সম্পাদক

simple-illustration-muslim-women-wearing-260nw-529469878.jpg

নাদিয়া নূর ফারুক

কোষাধ্যক্ষ

muslim-man-simple-icon-vector-6819634.jpg

মুফতী শফিক ইমান কাসেমী

মুহতামিম / প্রিন্সিপাল

মাদ্রাসার শিক্ষকবৃন্দ

muslim-man-simple-icon-vector-6819634.jpg

মুফতী শফিক ইমান কাসেমী

মুহতামিম / প্রিন্সিপাল

istockphoto-1188943859-612x612.jpg

সহকারী শিক্ষক

istockphoto-1188943859-612x612.jpg

সিনিয়র সহকারী শিক্ষক

istockphoto-1188943859-612x612.jpg

মুফতী ইমরান মাহমুদ

সহকারী শিক্ষক

নুরুন নাহার

সহকারী শিক্ষিকা

simple-illustration-muslim-women-wearing-260nw-529469878.jpg
simple-illustration-muslim-women-wearing-260nw-529469878.jpg

সিতুল রহমান

সহকারী শিক্ষিকা

simple-illustration-muslim-women-wearing-260nw-529469878.jpg

সহকারী শিক্ষিকা

simple-illustration-muslim-women-wearing-260nw-529469878.jpg

সহকারী শিক্ষিকা

simple-illustration-muslim-women-wearing-260nw-529469878.jpg

 

সহকারী শিক্ষিকা

মোবাইল : ০১৮২৬৩৬৫৭৮৮

অফিস : ০১৫৮০৫৯২৩৩৫

৩৬, শাহীবাগ, সাভার, ঢাকা - ১৩৪০ স্থাপিত-২০২১

  • Google Maps
  • YouTube
  • Twitter
  • Facebook
  • Instagram
Gradient

Design & Developed by Al-Karim H.R

bottom of page