




ভর্তি সংক্রান্ত তথ্যাবলীঃ
-
প্রতি বছর ২ বার শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলবে-
-
০১ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত (স্কুলের শিক্ষার্থীদের জন্য- পিছনের পড়া দাওর/রি-ভাইজ)
-
০১ রমজান থেকে ১০ শাওয়াল পর্যন্ত
বিঃ দ্রঃ কওমি মাদ্রাসার নিয়মানুসারে রমজান থেকে রমজান পর্যন্ত শিক্ষা বর্ষ গণনা হবে।
-
১০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
-
ভর্তি ফরমের সাথে ২ কপি পাসপোর্ট ও ২ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি এবং প্রত্যয়নপত্র বা ছাড়পত্র জমা দিতে হবে।
-
কোঠা পূর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।
-
নতুন শিক্ষার্থীদের জন্য পূর্ববর্তী প্রতিষ্ঠানের রেজাল্ট-কার্ড প্রদর্শন করতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
-
ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর পিতা-মাতার এক কপি করে ছবি জমা দিতে হবে। তাদের অনুপস্থিতে মাহরাম অভিভাবকের ছবি জমা দিতে হবে।
-
শিক্ষার্থী ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
-
বিবাহিত, অপারেশনের রোগী, জটিল রোগে আক্রান্ত, জ্বীন বা মানসিক রোগী অথবা শিক্ষার্থীর অসম্মতিতে অভিভাবক কর্তৃক জোরপূর্বক শিক্ষার্থী ভর্তি করানো হয় না।
-
ভর্তি ফরমে শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীর সকল তথ্য প্রদান করবেন, কোন তথ্য ভুল বা গোপন করতে পারবেন না।
-
শিক্ষার্থীর মূল অভিভাবক ছাড়াও অনুর্ধ্ব একজন অভিভাবকের ঠিকানা ভর্তি ফরমে উল্লেখ করবেন।তবে মূল অভিভাবকরাই Visitor’s Card ব্যাবহার করতে পারবেন।
-
প্লে-৫ম শ্রেণী পর্যন্ত ভর্তিচ্ছুদেরকে জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে।
-
অন্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র জমা দিতে হবে।নির্ধারিত ফি জমা দিতে হবে।ভর্তির সময় বোর্ড পরীক্ষার প্রয়োজনীয় ডকুমেন্ট (প্রযোজ্যক্ষেত্রে) জমা দিতে হবে।
-
হিফজুল কুরআন শাখায় সিট খালি থাকা সাপেক্ষে বছরের যেকোন সময় ছাত্র ভর্তি করা হয়।
-
প্রতিষ্ঠানের নির্ধারিত ফি দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মাবলী :
-
কোন শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তনের ইচ্ছা করলে ভর্তি বাবদ প্রদেয় অর্থের কোন টাকা ফেরৎ পাবে না, এক্ষেত্রে চলতি মাসের মাসিক ফি পরিশোধ করে শিক্ষার্থীর অভিভাবক টি.সি. গ্রহন করবেন।
-
কোন শিক্ষার্থী সেশনের ৬ মাস অতিবাহিত হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে কতৃপক্ষের নিকট আবেদনপূর্বক যাবতীয় পাওনা পরিশোধ করে টি.সি. গ্রহন করতে পারবে।
-
কোন শিক্ষার্থী সেশনের ৯ মাস অতিবাহিত হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে তাকে সেশনের বাকী তিন মাসের সকল পাওনা পরিশোধ পূর্বক কতৃপক্ষের নিকট আবেদনপূর্বক যাবতীয় পাওনা পরিশোধ করে টি.সি. গ্রহন করতে পারবে।
-
প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে কোন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলে তার ক্ষেত্রে ও এই নিয়ম সমভাবে প্রযোজ্য।
বহিষ্কার / ছাড়পত্র সংক্রান্ত নীতিমালা :
-
কোন শিক্ষার্থী মাদ্রাসার আইন-শৃংখলা পরিপন্থী কোন কাজ করলে তাকে বহিষ্কার করা হবে।
-
কোন শিক্ষার্থী দ্বীনি পরিবেশ বজায় রাখতে অপারগ হলে তাকে বহিষ্কার করা হবে।
-
কোন শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করা হবে।
-
কোন শিক্ষার্থী পরীক্ষায় বার বার রেজাল্ট খারাপ করলে তাকে বহিষ্কার করা হবে।
-
কোন শিক্ষার্থী বিনা কারণে অথবা বিনা অনুমতিতে ০১ মাস মাদ্রাসার হোস্টেলে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।
-
কোন শিক্ষার্থী যদি নৈতিক চরিত্রের (অশ্লিল কথাবার্তা বা আচার অচরণ) অবনতির জন্য তাকে বহিষ্কার করা হবে।
-
বিনা ছুটিতে কোন শিক্ষার্থী ১ সপ্তাহের বেশি অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ সে শিক্ষার্থীর ভর্তি বাতিলসহ যে কোন ধরণের শাস্তি দিতে পারে।
-
কর্তৃপক্ষ/শিক্ষক/কর্মচারী/অভিভাবকের সাথে অসদাচরণ করলে বহিষ্কার করে টি.সি. দিয়ে দেওয়া হয়।
-
সকল বকেয়া পরিশোধ সাপেক্ষে টি.সি. দেওয়া হয়।
